বালির কল্যাণেশ্বর মন্দিরে পুজো দিলেন অরূপ - The News Lion

বালির কল্যাণেশ্বর মন্দিরে পুজো দিলেন অরূপ

 


দি নিউজ লায়ন;  সোমবার সকালে বালির কল্যানেশ্বর মন্দিরে পুজো দিলেন হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা মধ্য হাওড়ার প্রার্থী অরূপ রায়। এদিন তিনি সকালে আসেন কল্যানেশ্বর মন্দিরে। পুজো দেন। পাশের হনুমানজির মন্দির ঘুরে দেখেন। অরূপ রায় বলেন, আমি ঈশ্বরে বিশ্বাসী। প্রতি বছর শিবরাত্রির দিন বালির কল্যাণেশ্বর মন্দিরে আসি। এবছর আসা হয়নি। তাই আজকে এলাম।


 সোমবার শিব পুজোর দিন। তাই এলাম। এবার আমরা হাওড়ায় ১৬ - ০তে জেতার ব্যাপারে আশাবাদী। হাওড়া সদরের ৯টি আসনেই তৃণমূল জিতবে বলেও দাবি করেন তিনি। আজ বালিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে। সেই সভাতেও ব্যাপক জনসমাগম হবে বলে অরূপবাবু দাবি করেছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.